ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

যমজ ভাই বিয়ে করেছেন যমজ বোনকে, বাবাকে চেনে না সন্তানরা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯, ২৫ আগস্ট ২০২২
যমজ ভাই বিয়ে করেছেন যমজ বোনকে, বাবাকে চেনে না সন্তানরা
যমজ ভাই বিয়ে করেছেন যমজ বোনকে, বাবাকে চেনে না সন্তানরা। ছবি: সংগৃহীত

আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা ব্রায়ানা ও ব্রিটনি ডিয়ান যমজ। ২০১৮ সালে তারা বিয়ে করেন যশ ও জেরেমি সলাইয়ের নামের দুই যুবককে। যশ ও জেরেমিও যমজ। সম্প্রতি দুই দম্পতিই জন্ম দেন পুত্রসন্তানের। আলদা বাবা-মায়ের সন্তান হলেও দুই বাচ্চা‘জিনগত সহোদর’।

যমজ ভাই বিয়ে করেছেন যমজ বোনকেতিন মাসের পার্থক্যে জন্ম হয়েছে দুই ভাইয়ের। কিন্তু তাদের জিনগত উপাদান একেবারেই দুই সহোদরের মতো। বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলে, ‘কোয়াটারনারি টুইন’। এ ক্ষেত্রে দুই দম্পতির জিনগত উপাদান কার্যত অভিন্ন। তাই বাবা-মা আলাদা হলেও জিনগত ভাবে দুই খুদের জন্য বিষয়টি একই মা-বাবার সন্তান হওয়ার মতো ঘটনা। বিষয়টি এতই বিরল যে, পুরো পৃথিবীতে মাত্র ৩০০টি এমন ঘটনা ঘটেছে বলে দাবি ব্রায়ানার।

যমজ ভাই বিয়ে করেছেন যমজ বোনকে, বাবাকে চেনে না সন্তানরাদুই যমজ দম্পতি নিত্যনতুন ভিডিও করেন নিজেদের পারিবারিক ঘটনা নিয়ে। সেখানে একই রকম পোশাক পরেন তারা। কখনো কখনো দুই সন্তানও চিনতে পারে না আসল বাবা-মা কারা। ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার  সংখ্যা দুই লাখ ১৯ হাজার।

Advertisement

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!