[ মজার খবর ]
সিংহ বনাম সিংহীর লড়াই, কার কী হাল হলো দেখুন
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়ায় পশুপাখির ভিডিও নিয়ে নেটিজেনদের আগ্রহ একটু বেশিই। ইন্টারনেটে সিংহের বিভিন্ন ভিডিও দেখা যায়, মূলত সিংহের শিকারের ভিডিও সেগুলো। পশুরাজের পরাক্রমের কমতি নেই। তবে এই বারে সিংহ বনাম সিংহীর লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছে। জঙ্গলের রাজা হলে কী হবে, জঙ্গলের রানির এক হুঙ্কারেই লেজ গুটিয়ে পগারপার সিংহ। এই ভিডিও ভারত, গুজরাটের গির অরণ্যে অঞ্চলের।
ভিডিওতে দেখা যাচ্ছে, দূরে সাফারি জিপ দাঁড়িয়ে আছে। সেখানে পর্যটকরাও রয়েছেন। রাস্তার একদম মাঝে সিংহী বসে। যখন পশুরাজ কাছাকাছি এসেছে, তখনি সিংহীর চরম গর্জন! সিংহীর এমন গর্জন শুনে ঘাবড়ে যায় সিংহ এবং পরিস্থিতি ঠিক বুঝে উঠতে না পেরে চুপচাপ কেটেও পড়ে।
এই ভিডিওটি ওয়াইল্ড ইন্ডিয়া শেয়ার করেছে এবং ক্যাপশনে লিখেছে, ‘গির অরণ্যে তোলা হয়েছে এই ভিডিও। হেডফোন লাগিয়ে অবশ্যই শুনুন।’
.png)
এই ভিডিওটি ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ানও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আপনি জঙ্গলের রাজা কি না তাতে কিছুই আসে যায় না। রানির কথাই চলে।’
The Royal affair captured in Gir forest by @zubinashara. Headphone recommended. pic.twitter.com/TgCfRP07rT
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!