কিছু দিন আগে ডেভিড স্ত্রীকে জানান, তিনি আর জীবনের এতো বড় সত্য চেপে রাখতে পারছেন না। অন্য এক জনের প্রতি আকৃষ্ট হয়েছেন। এতো দিন সংসার করার পর স্বামীর মুখে এমন কথা শুনে চমকে ওঠেন সেরেনা।
স্ত্রী জানতে চান কে সেই নারী? তিনি কী তার থেকেও সুন্দরী? মোহময়ী? কিন্তু ডেভিড যে উত্তর দেন, তাতে আরো চমকে ওঠেন সেরেনা। কারণ ডেভিড জানান, নারী নয়, তিনি পছন্দ করেন পুরুষকে। তার মনের মানুষ রোমানিয়ার এক যুবক।
.png)
সেরেনা জানিয়েছেন, বিষয়টি জানার পর তিনি মাস খানেক ঘুমতে পারেননি। প্রাথমিক ভাবে তিনি স্বামীকে ঘৃণা করা শুরু করেন বলেও স্বীকার করেছেন সেরেনা। কিন্তু কিছু দিন যেতেই আস্তে আস্তে শান্ত হয়ে আসে তার মন।
তিনি বুঝতে পারেন স্বামীর পছন্দে কোনো নৈতিক গলদ নেই। প্রাথমিক ভাবে স্বামীর লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় সমকামীদের কাছে জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন সেরেনা। পুরো বিষয়টি বুঝতে সাহায্য করেছেন তার দুই সন্তান অ্যাবি ও জর্জ।
বাবা সমকামী শুনে তারাও চমকে গিয়েছিলেন প্রথমে। কিন্তু এর মধ্যে যে মায়ের প্রতি অপরাধের কোনো ব্যাপার নেই, তা শুরু থেকেই বুঝতে পেরেছিলেন তারা। সেরেনা জানিয়েছেন, স্বামীর রোমানিয়ার প্রেমিককেও মেনে নিয়েছেন তিনি। বর্তমানে তারা সবাই খুব ভালো বন্ধু।
সূত্র: আনন্দবাজার, ডেইলি মেইল