ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

নিজের অমরা দিয়ে পানীয় বানিয়ে প্রেমিককে পান করান তরুণী

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:২৩, ৬ নভেম্বর ২০২২
নিজের অমরা দিয়ে পানীয় বানিয়ে প্রেমিককে পান করান তরুণী
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার এক তরুণী সন্তানের জন্মের পর নিজের প্লাসেন্টা বা অমরা সংরক্ষণ করে রেখেছিলেন বয়ামে। সেই অমরা দিয়েই তৈরি করেন পানীয়! নিজে তো বটেই সেই অমরা থেকে তৈরি স্মুদি ঐ তরুণী পান করান নিজের প্রেমিককেও। 

সম্প্রতি সমাজমাধ্যমে সেই স্মুদি তৈরির প্রণালী ফাঁস করলেন নিজেই। অমরা থেকে পানীয় তৈরির কথা শুনেই আঁতকে উঠেছেন অনেকে।

তরুণীর নাম টিয়ানা রোজ। ছয় মাস আগে এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি। একটি জীবাণুমুক্ত পাত্রে নিজের অমরা বিশেষ ভাবে সংরক্ষণ করে রেখেছিলেন তিনি। ২ সেন্টিমিটার ঘনকের আকারে টুকরো করে ফ্রিজে রাখা ছিল সেগুলো। 

Advertisement

তরুণী জানিয়েছেন, প্রাথমিক ভাবে তিনি ভেবেছিলেন ঐ অমরা থেকে ক্যাপসুল তৈরি করবেন। কিন্তু তারপর একটি বই দেখে প্লাসেন্টা স্মুদির প্রণালী জানতে পারেন তিনি। তারপরই সিদ্ধান্ত নেন এই পদ তৈরির।

 সব উপাদান একটি ব্লেন্ডার করে নিলেই তৈরি হয়ে যাবে ‘প্লাসেন্টা স্মুদি’তরুণী জানিয়েছেন, ডালিমের রস, বেরি, টক দই, কলা, নারকেল তেল, মধু এবং চিয়া বীজ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সবার শেষে দিতে হবে অমরার ঘনকগুলো। তারপর সব উপাদান একটি ব্লেন্ডার করে নিলেই তৈরি হয়ে যাবে ‘প্লাসেন্টা স্মুদি’। 

তরুণীর দাবি, শুনতে অদ্ভুত লাগলেও মাতৃত্ব উত্তরকালীন অবসাদ ও মানসিক টানাপড়েন সামলাতে এই পানীয় অত্যন্ত কার্যকর। 

তরুণী জানিয়েছেন, প্রাথমিক ভাবে তার প্রেমিক লুকাও ভেবেছিলেন এই পানীয় স্বাদে মোটেও ভালো হবে না। কিন্তু একবার পান করার পরেই বদলে যায় সেই ধারণা। পানীয়টি স্বাদে অবিকল ক্র্যানবেরি স্মুদির মতো বলে দাবি তার। তবে তরুণী যাই দাবি করুন, এ ধরনের পানীয় স্বাস্থ্যের পক্ষে কতটা উপযোগী, তা নিয়ে নিশ্চিত নন অনেকেই।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!