ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

পুতুল স্বামীর পরকীয়া, হাতেনাতে ধরলেন স্ত্রী

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ২৬ নভেম্বর ২০২২
পুতুল স্বামীর পরকীয়া, হাতেনাতে ধরলেন স্ত্রী
ফাইল ছবি

মানুষের উপর ভরসা নেই তাই বিয়ে করেছিলেন পুতুল। সেই পুতুলই তাকে ধোঁকা দিয়েছে বলে দাবি নারীর! মেরিভোন রোচা মোরেস নামে বছর ৩৭-এর সেই নারী মার্সেলোর সঙ্গে তাদের প্রথম বিবাহবার্ষিকী উদ‌্‌যাপনের বিষয়ে নানা রকম পরিকল্পনা করছিলেন। কিন্তু তারই মাঝে তার কানে আসে মার্সেলো অন্য এক নারীর সঙ্গে হোটেলে রাত কাটিয়েছেন।

মেরিভোন জীবনে একাকিত্বের সমস্যায় ভুগছিলেন। নানা কারণে কোনো সঙ্গী জুটছিল না। পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালেই তিনি আঘাত পাবেন, এই অজানা আতঙ্ক সব সময়ে তার মনের মধ্যে কাজ করছিল। মেয়েকে এই সমস্যা থেকে বার করে আনার জন্য নিজের হাতেই পুতুল তৈরি করে দিয়েছেন মেরিভোনের মা। ২০২১ সালে ২৫০ জন আত্মীয়স্বজনের উপস্থিতিতে মেরিভোন ধুমধাম করে বিয়ে সারেন সেই পুতুলের সঙ্গে। কিছুদিন পরেই মেরিভোন সুখবর দেন যে, তিনি একটি পুতুল-শিশুর জন্ম দিয়েছেন।

তিনি একটি পুতুল-শিশুর জন্ম দিয়েছেনসম্প্রতি সমাজমাধ্যমের পাতায় মেরিভোন জানিয়েছেন, মার্সেলোকে অন্য নারীর সঙ্গে এক হোটেলে যেতে দেখেছেন তার এক বন্ধু। তিনি এই কথায় বিশ্বাস না করলেও পরে নারী নাকি মার্সেলোর ফোন থেকে এমন এক তথ্য খুঁজে পান, যা দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে তার স্বামী পরকীয়কায় জড়িয়েছেন। মার্সেলো না কি তার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তার কাছে। তবে মার্সেলোর উপর আর ভরসা রাখতে পারছেন না মেরিভোন। তবে সন্তানের কথা ভেবে তার সঙ্গে বিচ্ছেদও করতে পারছেন না তিনি।

Advertisement

এই খবর আমেরিকার সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়তেই মানুষের মনে প্রশ্নের ঢল নেমেছে। পুতুলটি কি আদতে রোবট? নইলে তিনি ফোন ব্যবহার করলেন কী করে? অনেকেই আবার বলছেন, এই সবটাই কি নারীর কল্পনা? আদৌ তিনি সুস্থ আছেন তো?

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!