ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

অন্য নারীর সঙ্গে সম্পর্ক, সেই রাগে প্রেমিকের বাড়িতে আগুন দেয় প্রেমিকা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৭, ৩০ নভেম্বর ২০২২
অন্য নারীর সঙ্গে সম্পর্ক, সেই রাগে প্রেমিকের বাড়িতে আগুন দেয় প্রেমিকা
ফাইল ছবি

প্রেমিক ধোঁকা দিয়েছে। সেই রাগে মত্ত অবস্থায় প্রেমিকের ঘরে আগুন ধরিয়ে দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের পাটায়া শহরে। দমকলকর্মী এবং পুলিশ গিয়ে ঐ যুবককে উদ্ধার করে। 

২৫ বছর বয়সি ডনলায়া নালি নামে ঐ তরুণীর সঙ্গে ৩৩ বছর বয়সি আক্রান্ত ঐ যুবকের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। সম্পর্ক শুরু হওয়ার পর থেকে দুইজনে একই বাড়িতে থাকতেও শুরু করেন। দুইজনের সম্পর্কের সমীকরণ বেশ ভালোই ছিল। একে অপরকে চোখে হারাতেন বলা চলে। ডনলায়া একটি বেসরকারি সংস্থার কর্মী। ঐ যুবক তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ করেন।

সূত্রের খবর, প্রথম প্রথম ভালোবাসায় কাটলেও, কয়েক মাস পর থেকে দুইজনের মধ্যে মনোমালিন্য শুরু হতে থাকে। ডনলায়া সব সময়ে নিজের মতো চাপাতে থাকেন প্রেমিকের উপর। তাতে আরো সমস্যা বাঁধে। একসঙ্গে দিনযাপন করা ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে। একটা সময় পর দুইজনের যৌথ সিদ্ধান্তেই আলাদা থাকতে শুরু করেন।

Advertisement

ডনলায়ার অনুপস্থিতিতে ঐ যুবক অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সে কথা কানে যায় ডনলায়ারও। ভালোবাসার মানুষটির জীবনে অন্য নারী আসার খবরে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন ডনলায়া। প্রেমিককে ক্রমাগত ফোন করতে থাকেন। কিন্তু ঐ যুবক ফোন তোলেনি। শেষ পর্যন্ত রাগে, দুঃখে, অভিমানে একটি পাবে গিয়ে আকণ্ঠ মদ্যপান করেন। তারপরেই সেখান থেকে চলে যান প্রেমিকের বাড়িতে। 

সোজা ঘরে ঢুকে যান। তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন। সেই সময়ে খাটে ঘুমিয়েছিলেন ঐ যুবক। আগুনের হলকা গায়ে লাগতেই ঘুম থেকে তড়াক করে লাফিয়ে ওঠেন তিনি। উঠেই দেখতে পান, সারা ঘরে দাউদাউ করে আগুন চলছে। তিনি কোনোমতে প্রাণ হাতে করে বাইরে বেরিয়ে আসেন। এসেই দেখতে পান ডনলায়াকে। দমকল এবং স্থানীয় পুলিশের কাছে ফোন যায়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভে যাওয়ার পর ঐ যুবক ডনলায়ার নামে পুলিশে অভিযোগ জানান। ডনলায়াকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি সব কথা স্বীকার করে নেন।

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!