ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বিয়ের মণ্ডপে বর-কনের ঠোঁটে ঠোঁট, হুক্কার ধোঁয়া ছাড়ালো মুখ

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:০৯, ৪ ডিসেম্বর ২০২২
বিয়ের মণ্ডপে বর-কনের ঠোঁটে ঠোঁট, হুক্কার ধোঁয়া ছাড়ালো মুখ
ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ার যুগে লাইক-কমেন্ট-শেয়ারই মূল উপজীব্য। প্রতিটা মুহূর্তেই মানুষের জীবন হয়ে উঠছে আন্তর্জালিক। বিখ্যাত হওয়ার জন্য মানুষ কোনো কিছুই বাদ রাখছে না। কে যে কখন ভাইরাল হয়ে যায় কে জানে! কেউ এগুলো সমর্থন করছেন, কেউ আবার নিছক ভাইরাল হওয়ার জন্য করা কাজকে নক্কারজনক বলে মনে করছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। মুহূর্তটি বিরল বটে। নবববিবাহিত বর-কনে তাদের বিয়ের মঞ্চের একটি অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিচ্ছেন তারা। এক মুখ থেকে আরেক মুখে ছড়িয়ে দিচ্ছেন হুক্কার ধোঁয়া। ভিডিওটি সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

ভিডিওটিতে প্রমাণিত তারা হুক্কাপ্রেমী। সেই বিষয়টিকেই গুরুত্ব দিতে চেয়েছেন তারা। তবে এতে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ বলছেন ভাইরাল হওয়ার জন্যই এমন কাজ। যা নেটিজেনরা ভালো চোখে দেখেননি।

Advertisement

সম্প্রতি, অপর এক কনেও তার বিয়েতে তার পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন (পিডিএ)-এর জন্য ভাইরাল হয়েছিলেন। সেখানেও ভাগ করে নেয়া হয়েছিল একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত। তারপরে আরো একবার এমন ঘটনা।

সূত্র: নিউজ ১৮ 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!