আবেদনপত্রে হিন্দি ভাষায় লেখা রয়েছে ছুটি নেয়ার কারণ। থানার বড়বাবুকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেই চিঠিটি।বউ রাগ করেছে। যত বার ফোন করেছি, এক বারও কথা বলেনি। সামনে না গেলে কথা বলবেও না।
সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে এতটুকু সময় কাটাতে পারেননি বলে আক্ষেপ ছিল তারও। কিন্তু উপায় ছিল না। বার বার বিভিন্ন কারণ দেখিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। ও দিকে, বিয়ের সব আচার-অনুষ্ঠান পালনের পর থেকেই বাপের বাড়িতে রয়েছেন সদ্য বিবাহিতা স্ত্রী। অভিমানে কথাও বলতে চাইছেন না।
.png)
ঐ পুলিশকর্মীর নিজের হাতে লেখা আবেদনপত্রের ছবিটি সমাজমাধ্যমে পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে ভেসে এসেছে নানা মন্তব্য। কেউ লিখেছেন, 'ভালোবাসার এমন সরল উদাহরণ আর দুইটি হয় না।'
আবার কেউ লিখেছেন, সরকারি চাকরি করলেও ছুটি পাওয়া যায় না?
বলাই বাহুল্য, এমন কারণে থানার বড়বাবু ঐ পুলিশকর্মীর ছুটি মঞ্জুর করতেও বাধ্য হয়েছেন।
সূত্র: আনন্দবাজার