ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

হুডখোলা গাড়িতে চুম্বনরত যুগলের ভিডিও ভাইরাল

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:২২, ২৮ জানুয়ারি ২০২৩
হুডখোলা গাড়িতে চুম্বনরত যুগলের ভিডিও ভাইরাল
ছবি: প্রতীকী

স্কুটিতে বসে চুম্বনরত এক যুগলের ভিডিও ভাইরাল হয়েছিল অল্পকিছুদিন আগেই। এবার আর স্কুটি নয়, একেবারে হুডখোলা গাড়িতে চুমুরত দেখা গেল এক যুগলকে। লখনৌয়ের এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

শীত ধীরে ধীরে বিদায় নিচ্ছে। বসন্ত কার্যতই জাগ্রত দ্বারে। সামনেই ভ্যালেন্টাইনস ডে। এই রকম এক সময়েই ভাইরাল হল ভিডিওটি। ভিডিওয় দেখা যাচ্ছে, খোলা গাড়ির ছাদে প্রকাশ্য রাতের শহরের বুকে চুম্বনে লিপ্ত দুইজনে। আবহে যেন শোনা যাচ্ছে, ‘প্লিজ হোল্ড ইওর টাং, অ্যান্ড লেট মি লাভ।’ আজ আর কোনো কথা নয়। শুধু ভালবাসাবাসি। দূর থেকে সেই মুহূর্তই ফোনের ক্যামেরায় তুলে কেউ সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। আর তা ছড়িয়ে পড়েছে দ্রুত। 

 জানা যাচ্ছে, ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঐ যুগল কারা, তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। 

Advertisement

প্রসঙ্গত, গত মাসে ভাইরাল হয়েছিল আরেকটি ভিডিও। সেখানে চলন্ত বাইকেই উদ্দাম প্রেম মাততে দেখা যায় এক যুগলকে। প্রেমিকাকে বাইকের সামনের দিকের তেলের ট্যাঙ্কে, কার্যত কোলে বসিয়েই জাপটে ধরে বাইক চালাতে দেখা গিয়েছে এক যুবককে। ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও। ঘটনায় হতবাক নেটিজেনরা। ট্রাফিক আইন ভাঙায় পুলিশ গ্রেফতার করেছে যুবক ও যুবতীকে। কাউন্সিলিংয়ের জন্য অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!