ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

যে কারণে বিয়েতে প্রাক্তনদের ডেকে তাদের সামনেই চুমু খেলেন স্বামীকে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ২৯ জানুয়ারি ২০২৩
যে কারণে বিয়েতে প্রাক্তনদের ডেকে তাদের সামনেই চুমু খেলেন স্বামীকে
ফাইল ছবি

প্রাক্তনদের উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। তাই মিথ্যা কথা বলে নিজের বৌভাতে ডেকে আনলেন প্রত্যেককে। তাদের সামনেই স্বামীর ঠোঁটে ঠোঁট রাখলেন তরুণী। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

চিনের বাসিন্দা ঐ তরুণী বিয়ের আগে পাঁচ জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু কোনো সম্পর্কই বেশি দিন টেকেনি। ঐ তরুণীর দাবি, প্রত্যেক বারই পুরুষসঙ্গীরাই তাকে ছেড়ে চলে গিয়েছেন। তার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন প্রত্যেকেই। সম্পর্কে থেকে বেরিয়ে আসতে বাধ্য করেছিলেন তারা। বার বার একই ঘটনা ঘটনায় প্রেমের প্রতি একটা বীতশ্রদ্ধা চলে এসেছিল। ঠিক করেছিলেন আর কখনো প্রেম করবেন না।

ভরা বিয়েবাড়িতে প্রাক্তন প্রেমিকদের জন্য একটি বিশেষ টেবিলও রাখেনবাড়ির পছন্দ করা পাত্রের গলায় মালা দেন ঐ তরুণী। তবে ঐ পাঁচ জনকে একটু শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। তাই প্রত্যেককে আলাদা আলাদা করে মিথ্যা কথা বলে ডেকে আনেন নিজেরে বৌভাতের অনুষ্ঠানে। ভরা বিয়েবাড়িতে প্রাক্তন প্রেমিকদের জন্য একটি বিশেষ টেবিলও রাখেন। সেখানে বসানো হয় তাদের। স্বামীর হাত ধরে এসে নিজেই ওয়াইন পরিবেশন করেন সবাইকে। তাদের সঙ্গে বসে গল্প করেন। তিনি যে বিয়ের পর কতটা সুখী, তা গল্পের ছলে বুঝিয়ে দেন। এবং পাঁচ জনকেই ধন্যবাদ জানান, তার জীবন থেকে চলে যাওয়ার জন্য। প্রাক্তন প্রেমিকদের সামনেই নতুন বরের ঠোঁটে ঠোঁট রাখেন।

Advertisement

সূত্র: আনন্দবাজার 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!