নাতাশার বিয়ের আয়োজন সম্পন্ন হয় গত ১৫ জানুয়ারি। তার বিয়ের গাউনটি পুরোপুরি তৈরি করা হয় কেক দিয়ে। ১৩১.১৫ কেজি (২৮৯ পাউন্ড) ওজন ছিল সেই কেকের। এমন দারুণ কাণ্ড করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তো বটেই, সেই সঙ্গে গিনেস রেকর্ডও করেছেন নাতাশা।
বলা হচ্ছে, তার এই গাউন কেক ছিল বিশ্বের সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক ড্রেস। সেই কেক আবার পরে অতিথিদের খেতে দেওয়া হয়।
নাতাশা সুইটিকেকস নামের একটি বেকারির মালিক। ২০১৪ সাল থেকে কেক তৈরি করছেন তিনি। তার বেকারি সুইজারল্যান্ডে কাস্টম কেক তৈরির জন্য অনেক জনপ্রিয়। ক্রেতার চাহিদা অনুযায়ী নানান থিমে কেক বানিয়ে থাকেন তিনি নাতাশা। এবার নিজের বিয়ের কেকটি বানিয়ে সবাইকে আবারও অবাক করেছেন নাতাশা।
.png)
বিয়েতে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের- পক্ষে অনেকেই। যারা নিশ্চিত করেন কেকের মাপ, পরিমাণ। কেকটি ভ্যানিলা ফ্লেভারে তৈরি করা হয় এবং উপরে চিনির পেস্ট বা ফন্ডেন্ট দিয়ে সাজানো হয়েছিল। কনের পরনে ধবধবে সাদা গাউনটি দেখে বোঝা যায় না যে সেটি আসলে একটি কেক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড