ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

১৮ বছরের তরুণী লটারিতে জিতলেন ৩৮৮ কোটি টাকা!

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩
১৮ বছরের তরুণী লটারিতে জিতলেন ৩৮৮ কোটি টাকা!
ছবি: সংগৃহীত

লটারি মানেই ভাগ্যের খেলা। টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন, তার কোনো গ্যারান্টি নেই। তবে অনেক চেষ্টার পর মানুষ হয়তো সফল হয়। তবে কানাডার তরুণী জুলিয়েট লামৌরের গল্পটা আলাদা। প্রথম চেষ্টাতেই তিনি জিতে নিয়েছেন ৪৮ মিলিয়ন কানাডিয়ান ডলারের জ্যাকপট। বাংলাদেশি মুদ্রায় যার অর্থের পরিমাণ প্রায় ৩৮৮ কোটি টাকা।

এই জ্যাকপট জিতে কানাডার সবেচেয়ে কমবয়সে বড় অঙ্কের লটারি জেতার রেকর্ডও গড়েছেন ১৮ বছর বয়সী জুলিয়েট। এতো বড় লটারি জিতেও পা মাটিতেই রাখছেন জুলিয়েট। লেখাপড়া শেষ করে তিনি ডাক্তার হতে চান। 

জুলিয়েট বলেছেন, ‌‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি প্রথমবারেই এতো বড় জ্যাকপট জিতেছি।’ সূত্র: বিবিসি

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!