ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

আজকের কৌতুক: অভিজাত রেস্টুরেন্টের কাণ্ড

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ২৯ এপ্রিল ২০২৩
আজকের কৌতুক: অভিজাত রেস্টুরেন্টের কাণ্ড
ফাইল ছবি

এক ভদ্রলোক একটি অভিজাত রেস্টুরেন্টে গেলেন। ঢুকে দেখলেন রেস্টুরেন্টের তিনটা দরজা।

১ম দরজায় লেখা: বাঙালি খাবার।

২য় দরজায় লেখা : ইংরেজি খাবার।

Advertisement

৩য় দরজায় লেখা: চাইনিজ খাবার।

লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলেন।

সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।

১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে গিয়ে খাবেন?

২য় দরজায় লেখা: এখানেই খাবেন?

লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন, তাই ‘এখানেই খাবেন?’ লেখা দরজায় ঢুকলেন। কিন্তু সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি ।

১ম দরজায় লেখা: এসি।

২য় দরজায় লেখা: নন এসি।

লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন, তাই এসি লেখা দরজায় ঢুকলেন। সেখানেও দুটি দরজা দেখতে পেলেন।

১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন?

২য় দরজায় লেখা: বাকিতে খাবেন?

লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়,  তাই তিনি ‘বাকিতে খাবেন’ লেখা দরজাটা খুললেন। খুলতেই নিজেকে দেখতে পেলেন তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন।

আর বাইরে একটা দেয়ালে লেখা- ‘যা পাগলা হাওয়া খা!’

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!