[ মজার খবর ]
পাকিস্তানে আজ ‘বোন দিবস’
ফাইল ছবি
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালোবাসা দিবস। তবে এদিনে পাকিস্তানে দেখা যায় ভিন্ন চিত্র। দেশটির ফয়সালাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশটিকে পালন করেছে ‘বোন দিবস’ হিসেবে।
২০১৭ সালে দেশটির হাইকোর্ট জনসম্মুখে এবং সরকারি দফতরগুলোতে ভালোবাসা দিবসের আনুষ্ঠানিকতায় নিষেধাজ্ঞা দেয়। ২০১৮ সালে আরও একধাপ এগিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ভ্যালেন্টাইন'স ডে সংক্রান্ত সংবাদ বা তথ্য সম্প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
জানা যায়, ওই বছরের ১৪ ফেব্রুয়ারি ভালেন্টাইন’স ডের পরিবর্তে ‘বোন দিবস’ হিসেবে পালনের নির্দেশনা জারি করেন ফয়সালাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তরুণদের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ এবং ইসলামি ঐতিহ্যে ছড়িয়ে দিতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে তুমুল আলোচনা। পাকিস্তানি তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরছেন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!