ভারতের মুম্বাইয়ে থাকেন ওই নারী। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে নিজের হবু সঙ্গীর প্রতি উচ্চ প্রত্যাশা দেখিয়েছেন তিনি। যেখানে, টুইটে লেখা হয়েছে, একজন ৩৭ বছর বয়সী নারীর বরের থেকে এটাই পাওনা।
ওই স্ক্রিনশটে উল্লেখ করা হয়েছিল তার পারিবারিক আয় চার লাখ টাকা। তার মা, ছোট বোন ও ভাই আছেন। বাবা নেই। মেয়েটি তার চাকরির সুবাদে ১০ বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। তাই যে সব পাত্রের মুম্বাইয়ে নিজের বাড়ি এবং চাকরি বা ব্যবসা রয়েছে, তাদের বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
.png)
Expectation of groom by a 37 year old female earning 4,00,000 per year, translated from Marathi. This is next level delusion. pic.twitter.com/0ohyDboqpd
— Ambar (@Ambar_SIFF_MRA) April 2, 2024
- মেয়ে যেমন চাকরির জন্য ১০ বছর ধরে মুম্বাইতে আছে, ছেলেরও মুম্বাইতে তার বাড়ি থাকা উচিত।
- বরের বাড়ি, চাকরি, ব্যবসা বেশি পছন্দ।
- ছেলেকে উচ্চশিক্ষিত হতে হবে। (এমবিবিএস-সার্জন/সিএ হলে নিজস্ব ফার্ম থাকতে হবে)। অথবা অন্য শিক্ষাগত ব্যাঙ্কগ্রাউন্ডে থাকলে, সিনিয়র পদ পাওয়া উচিত।
- নিজের বাড়ি থাকতে হবে।
- ছেলের বার্ষিক আয় কমপক্ষে এক কোটির বেশি হতে হবে।
- বিদেশে বসবাস করলে ইউরোপের জন্য অগ্রাধিকার। বিশেষ করে ইতালি অবশ্যই ভালো হবে।
পোস্ট করার পর থেকে এটি ৭৪ হাজারের বেশি ভিউ পেয়েছে। অনেকেই নিজের মজার প্রতিক্রিয়া জানাতে মন্তব্যও করেছিলেন।