[ মজার খবর ]
‘ভোলানাথ গ্রাম থেকে শহরে’
অলংকরণ: ডেইলি বাংলাদেশ
জীবনের প্রথম ভোলানাথ গ্রাম থেকে শহরে এসেছে।
হোটেলবয় তাকে ঘর দেখানোর জন্য নিয়ে যাওয়ার পর ছোট্ট একটা ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে গেল। ভোলানাথ দেখল সেখানে আরও একজন দাঁড়িয়ে আছে।
তো তাকে ভোলানাথ বললো, ‘দেখুন তো, আমি গ্রাম থেকে এসেছি। ভাড়ার টাকাও সব দিয়ে দিয়েছি। কিন্তু এই ব্যাটারা কত ছোট্ট একটা ঘর আমাকে দিয়েছে। থাকার কথা ছিল আমার একার। কিন্তু এখন দেখছি, মশাই, আপনিও আমার ঘরে। তারপর উপরে আবার বিছানা নেই, নেই বাতাস ঢোকার ব্যবস্থা। ব্যাটারা কেমন জোচ্চোর বুঝুন।’
.png)
অন্য লোকটা বলল, ‘আরে মশাই, এটা তো আপনার ঘর নয়। এটা তো লিফট।’
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!