ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

বিয়ে ভাঙাই যার কাজ, মাসে আয় লাখ টাকা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ২০:১৬, ২২ সেপ্টেম্বর ২০২৪
বিয়ে ভাঙাই যার কাজ, মাসে আয় লাখ টাকা
ছবি: প্রতীকী

বিয়ের খুব জনপ্রিয় এবং প্রাচীনতম পদ্ধতি হলো ঘটকের দ্বারা বিয়ের জন্য পাত্র-পাত্রীর সন্ধান করা। ঘটকের কাছে মানুষ তাদের সন্তানের জন্য কখনো নিজের বিয়ের জন্য পাত্র-পাত্রীর দারস্থ হন। পরে বিয়ে সংঘটিত হলে বর পক্ষ বা কনে পক্ষ কখনো উভয় পক্ষ ঘটকের ঘটকালির জন্য তাকে সম্মানিত করেন।

কিন্তু অন্যের বিয়ে ভাঙার ঘটকালি করে যে টাকা আয় করা যায় এই বুদ্ধি বা উপায় হয়তো কেউ কখনো ভাবতেই পারেননি। তবে এমনই এক অবিশ্বাস্য কাজ করেছেন স্প্যানিশ ব্যক্তি। এরই মধ্যে স্পেনের টক অব দ্য টাউন হয়ে উঠেছেন তিনি। তবে টিকটকের ভিডিও ভাইরাল হওয়ার কারণে সব দেশেই তার পরিচিতি বেড়েছে।

অ্যান্টেনা ৩ এর ওয়াই আহোরা সন সলেস নামের টিকটক অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও পোস্ট করা হয়। তিনি দাবি করেন যে, বেশিরভাগ লোকেরা তাদের বিয়ের দিনটিকে তাদের জীবনের সবচেয়ে সুখী হিসেবে দেখেন। তবে কারো জন্য এটি একটি দুঃস্বপ্ন। সেই সব মানুষেরাই তার ক্লায়েন্ট হতে পারেন।

Advertisement

অর্থাৎ যারা বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আর না বলতে পারছেন না। হয়তো কোনো কারণে এই বিয়েটা আর তিনি করতে চাইছেন না। কিন্তু না বলার সময় বা সুযোগ কোনোটিই নেই। তারা আর্নেস্টোর স্মরণাপন্ন হচ্ছেন।

আর্নেস্টো ক্লায়েন্টের বিয়ে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দেয় এবং তাদের জীবনের প্রেমিক বা প্রেমিকা হিসেবে উপস্থাপন করে। ইভেন্টটি বাতিল করার জন্য তাদের একসঙ্গে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কান্নাকাটি করেন প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পেতে।

এজন্য তিনি ফিস নেন ৫০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। তবে এই ফি বেড়ে যায় সেখানকার পরিস্থিতির উপর। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। যেমন ধরুন যদি তাকে থাপ্পড়, ঘুষি বা লাথি দেওয়া হয় তবে তাকে আরো বেশি অর্থ দিতে হবে। প্রতিটি থাপ্পড়ের জন্য ৫০ ইউরো।

আর্নেস্টো মজা করে বলেন, পালানোর জন্য আমি দৌড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি সচেতন যে যতবারই আমি আঘাত পাই, ততবারই আমি বেশি পারিশ্রমিক পাই। তাই যদি আমি ধীরগতিতে যেতে পারি তাহলে অর্থও বেশি পাব। ব্যাপারটা তার অনুসারীরা বেশ মজার হিসেবেই নিয়েছেন। তবে আর্নেস্টো যে এভাবে আয় করছেন এটা অনেকেই অবিশ্বাস্য ভাবছেন।

বিশ্বাস করুন বা না করুন, আর্নেস্টোর বিয়ে ভাঙা পরিষেবাটি বেশ জনপ্রিয় এরই মধ্যে। তিনি এটাও জানিয়েছেন, ২ নভেম্বর পর্যন্ত নাকি তার সময়সূচী সম্পূর্ণভাবে বুক হয়ে গেছে।

সূত্র: অডিটি সেন্ট্রাল

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!