[ আন্তর্জাতিক ]
কঙ্গোয় নৌকা ডুবিতে নিখোঁজ এখনো ৩৬
ফাইল ফটো
আফ্রিকার দেশ কঙ্গোয় নৌকা ডুবির ঘটনায় ৭৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
গত রোববার কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে মামবুটুকা এলাকার পূর্বাঞ্চলের কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মাই-এনদোম্ব রাজ্যের বালিবাম্বি থেকে নৌকাটি রাজধানীর দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও কঙ্গো এ এলাকাগুলোতে নৌকায় যাত্রী ও কার্গো মিলিয়ে সবসময় অতিরিক্ত বোঝার সৃষ্টি হয়। আর অতিরিক্ত যাত্রী ও বোঝার কারণে নৌকা ডুবির মতো ঘটনাগুলো ঘটে।
আফ্রিকার কেন্দ্রীয় অঞ্চলের দেশটিতে সড়ক যোগাযোগের অবস্থা খুবই নিম্নমানের।
ডেইলি বাংলাদেশ/এমআরকে
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!