ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সেজেগুজে রাস্তায় নারী পুলিশ, ইভটিজিং করলেই জেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ২৫ জানুয়ারি ২০২০
সেজেগুজে রাস্তায় নারী পুলিশ, ইভটিজিং করলেই জেল
ফাইল ছবি

একেবারে সাধারণ নারীদের মতো চলাফেরা। কাউকে দেখে মনে হবে বিশ্ববিদ্যালয় ছাত্রী, আবার কেউ যেন শপিংমল থেকে বাসায় ফিরছেন। কিন্তু আদতে তারা সাধারণ কেউ নয়, পুলিশের নারী সদস্য। কেউ তাদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলেই পুলিশকর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন।

কলকাতার মানিকতলার পুলিশ স্টেশনের বিশেষ দল ‘উইনার্স’ ইভটিজিং ঠেকাতে এভাবেই মাঠে নেমেছে। প্রতিদিন বিকেলে বিভিন্ন বাজার, শপিং মল, বাসস্ট্যান্ড, কলেজ/বিশ্ববিদ্যালয়ের গেট এবং রাস্তায় নেমে পড়ছে ওই নারী বাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ কর্মীরা। অভিযানের প্রথম দিনেই দুই যুবককে গ্রেফতার করেছে তারা।

মানিকতলা থানার পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি পয়েন্ট চিহ্নিত করেছি আমরা। সেখানেই নারী কর্মীরা দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা। কেউ নারীদের ইভটিজিং করলেই তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাদের ঠাঁই হবে আদালতে।

Advertisement

‘উইনার্স’ দলের সাফল্য দেখে পরবর্তীতে কলকাতার অন্য থানায়ও ওই ধরনের বাহিনীকে নামানো হতে পারে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!