ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রিসাইক্লিং এবং মোবাইল এ্যাসেম্বল কারখানা করবে সিম্ফনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ৩০ নভেম্বর ২০১৭
রিসাইক্লিং এবং মোবাইল এ্যাসেম্বল কারখানা করবে সিম্ফনি
ছবি: সংগৃহীত

হ্যান্ডসেট এ্যাসেম্বলিং এবং রিসাইক্লিং কারখানা প্রস্তুত করছে এডিসন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশীয় মোবাইল ব্র্যান্ড সিম্ফনি। আর সেই লক্ষ্যে চীন ভিত্তিক কোম্পানী কম্পোনেন্টস আর এন্ড আর টেকনোলজিস কোম্পানি লিমিটেডের (সি.আর.আর.টি) সাথে একটি চুক্তি করেছে।

আজ বৃহস্পতিবার সিম্ফনির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান হ্যান্ডসেট এ্যাসেম্বলিং এবং এই ধরণের অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছে। আর সি.আর.আর.টি ইলেকট্রনিক এবং কঠিন বর্জ্য পুনর্ব্যবহার ও এর ব্যবস্থাপনা এবং এই ধরণের আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত রয়েছে।

সিম্ফনি মোবাইল এবং সি.আর.আর.টি এই চুক্তির আওতায় সিম্ফনি মোবাইলের পক্ষে সি.আর.আর.টি নস্ট বা বাতিয়াল হওয়া হ্যান্ডসেট গুলো রিসাইক্লিং করে পরিবেশ বান্ধব অন্যান্য পন্য তৈরি করবে যা বিদেশেও রপ্তানী করা হবে।

Advertisement

সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং সি.আর.আর.টি এর ডিরেক্টর, হংজি ঝু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। এসময় সিম্ফনি মোবাইলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকারিয়া শহীদ জানান এই কারখানায় যে শুধুমাত্র মোবাইল ফোনই রিসাইক্লিং করা হবে তা নয়, সকল ধরণের ইলেক্ট্রনিক প্রোডাক্টও এখানে রিসাইক্লিং করা হবে।

হং ঝি ঝু জানান বাংলাদেশে এডিসন গ্রুপের সাথে চুক্তি করতে পেরে তাঁরা খুব আনন্দিত এবং এডিসন গ্রুপকে সকল ধরণের সাহায্য সহযোগীতার জন্য তাঁরা প্রস্তুত।

ডেইলি বাংলাদেশ/আরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!