ভারীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদিদের এক হামলায় চার পুলিশ নিহত হয়। শপিয়ান জেলায় এ হামলার পর পুলিশের তিনটি একে-৪৭ রাইফেলও নিয়ে গেছে তারা। পরে পুলিশের প্রকাশিত এক বিবৃতে জানা যায় গাড়ি মেরামত করতে একটি অটোমোবাইল ওয়ার্কশপে যাওয়ার পর তাদের ওপর এ সশস্ত্র হামলা হয়।
হামলার পরই হামলাকারিরা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে হামলাকারীদের ধরতে আইনশৃংখলা বাহিনী এলাকাজুড়ে অভিযান চালানো হলেও কাওকে গ্রেফতার করা যায়নি। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
.png)
জম্মু-কাশ্মিরের পুলিশ প্রশাসন এক টুইটার বার্তায় জানায়, ঘটনাস্থলেই দুইজন পুলিশ সদস্য নিহত হন। বাকি দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তারা।
হামলায় নিহতরা হলেন, কনস্টেবল ইশফাক আহমেদ মীর, কনস্টেবল জাভেদ আহমেদ ভাট, কনস্টেবল মোহাম্মদ ইকবাল মীর এবং এসপিও আদিল মানজুর ভাট।
গত সপ্তাহেও একই ধরণের হামলায় একজন ইন্সপেক্টর সহ তিন পুলিশ মারা যান। ঈদের ছুটিতে বাড়িতে আসলে হামলার শিকার হন তারা।
ডেইলি বাংলাদেশ/এসজেড