ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গুগল, ফেসবুক, টুইটারকে হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ২৯ আগস্ট ২০১৮
গুগল, ফেসবুক, টুইটারকে হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পক্ষপাতের অভিযোগ এনে প্রযুক্তি মাধ্যম গুগল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে চড়াও হয়েছেন। তিনি বলেন, তাদের খুব সাবধান হতে হবে। খবর-বিবিসি।

হোয়াইট হাউসে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে অভিযোগ তুলেন ট্রাম্প। এদের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বলে তিনি হুঁশিয়ারি জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তাদের খুব সাবধান হতে হবে। এর আগে ‘ট্রাম্প নিউজ’ প্রসঙ্গে গুগলের অনুসন্ধান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি।

Advertisement

গুগলের পক্ষ থেকে ট্রাম্পের অভিযোগের প্রেক্ষিতে বলা হয়, তারা কোনো রকম রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত নয়। তাদের অনুসন্ধান প্রক্রিয়াও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরো বলেন, গুগল অনেক মানুষের কাছ থেকে সুবিধা নিয়েছে, ব্যাপারটি বেশ গভীর।

এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প গুগলকে বামপন্থী গণমাধ্যমের মতো তার বিরুদ্ধে নেতিবাচক সংবাদকে প্রাধান্য দেয়ার অভিযোগ করেন।

এদিকে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হবে কি না, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

তবে ট্রাম্পের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেন, প্রশাসন এসব যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কিছু তদন্ত ও বিশ্লেষণ করে দেখবে যে, এগুলো নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়া যায় কি না।

ডেইলি বাংলাদেশ/জেডআর/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!