গত মাসে দেশজুড়ে ১০ হাজার বিয়ে নিবন্ধন করা হয়েছে। অন্যদিকে বিবাহবিচ্ছেদ ঘটেছে পাঁচ হাজারের মতো।
সৌদি আরবের আইন মন্ত্রণালয়ে আরবি শাওয়াল মাসের প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
.png)
মঙ্গলবার এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে বিচ্ছেদের হার বেড়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।
পরিবারবিষয়ক পরামর্শক মোহাম্মদ ধাইফুল্লাহ আল কুরানি জানান, কারণগুলোর মধ্যে রয়েছে বিয়ের অবমূল্যায়ন, সত্যিকার সম্পর্ক ও দায়িত্বের প্রতি একে অপরের অবহেলা এবং রাতে স্বামীর দেরি করে ঘরে ফেরা।
ডেইলি বাংলাদেশ//আরআই