ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইয়েমেনের নিয়ন্ত্রণে দুটি সৌদি সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ২৯ আগস্ট ২০১৮
ইয়েমেনের নিয়ন্ত্রণে দুটি সৌদি সামরিক ঘাঁটি

সৌদি আরবের দু'টি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

ইয়েমেনের সেনাবাহিনী ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ'র সদস্যরা গতকাল (মঙ্গলবার) জিযানের আত্তাওয়ালে অভিযান চালিয়ে ঘাঁটি দু'টি নিয়ন্ত্রণে নেয়। অভিযানে সৌদি সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে। 

গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর হচ্ছে আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।

Advertisement

ইয়েমেনের পদত্যাগী, পলাতক ও সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১৫ সালের মার্চ মাস থেকে পশ্চিমা-মদদপুষ্ট সৌদি জোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এই জোটের নির্বিচার বিমান হামলায় হতাহত হয়েছে বিশ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে সৌদি জোটের নির্বিচার হামলায়। 

আরব আমিরাত ছাড়াও মিশর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদি জোটের সদস্য এবং এই দেশগুলো ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। 

ডেইলি বাংলাদেশ//আরআই  

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!