ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে মোজার দুর্গন্ধ ছড়ানোয় গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ১ ডিসেম্বর ২০১৭
ভারতে মোজার দুর্গন্ধ ছড়ানোয় গ্রেফতার ১

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলে যাত্রীবাহী বাসে মোজার দুর্গন্ধ ছড়ানোয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোজার দুর্গন্ধকে কেন্দ্র করে বাসের এক যাত্রীর সঙ্গে ঐ ব্যক্তির তর্ক শুরু হলে বাসের অন্য যাত্রীরাও যোগ দেন সেই ঝগড়ায়।

পরে যাত্রীরা পাবলিক নুইসেন্স বা ‘জনগণের মধ্যে অসুবিধা’ ঘটানোর জন্য তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রকাশ কুমার।

জানা যায়, রাজধানী দিল্লিগামী একটি বাসে প্রকাশ কুমার তার পায়ের জুতা-মোজা খুলে ফেলার পর মোজা থেকে দুর্গন্ধ বের হয়। আর গন্ধ এতোটাই তীব্র ছিলো যে অন্য যাত্রীরা তাকে তার মোজা জোড়া ব্যাগের ভেতরে রাখতে অথবা বাসের বাইরে ছুঁড়ে ফেলতে বলেন। কিন্তু তিনি সেটা করতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়।

Advertisement

তখন যাত্রীরা বাসের চালককে উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের একটি পুলিশ স্টেশনে বাসটিকে নিয়ে যেতে বাধ্য করেন এবং ওই পুলিশ স্টেশনেই মোজার মালিকের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।

কিন্তু প্রকাশ কুমার বলেছেন, তার মোজা থেকে কোন দুর্গন্ধ বের হচ্ছিলো না। যাত্রীরা কোন কারণ ছাড়াই তার সঙ্গে তর্ক করছিলো।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কুমারকে জামিনে ছেড়ে দেয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!