[ আন্তর্জাতিক ]
চীন সীমান্তে ১৬টি পরমাণু বোমার মহড়া চালাতে পারে যুক্তরাষ্ট্র
ছবি: ইউএস এয়ার ফোর্স বি-২ স্টেল্থ বোম্বার্স
লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে চীনের উত্তেজনার পর এবার চীনকে হুঁশিয়ার করতে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বরাবর নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান ইউএস এয়ার ফোর্স বি-২ স্টেল্থ বোম্বার্স মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র।
মার্কিন এই যুদ্ধবিমান একসঙ্গে ১৬ টি পরমাণু বোমা নিয়ে উড়তে পারে। এই বিমান খুব দ্রুত ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে ফ্লাইওভার মিশনে যোগ দিতে পারে। যুদ্ধের প্রস্তুতি ও কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী ভারত-যুক্তরাষ্ট্রের এই সংযুক্ত যুদ্ধ মহড়া হবে ইন্দো-চীন সীমান্তে। যার প্রস্তুতি চলছে দুই দেশেই। ভারতের প্রতি ভালবাসা ও মৈত্রী দেখাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। তার পাশাপাশি নিজেদের যুদ্ধবিমানের ক্ষমতাও পরীক্ষা করে দেখে নেবেন তারা।
.png)
সূত্র: নিউজ ১৮
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!