জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন ৪১ বছর বয়সী ড্যানিয়েলস। তবে পরে সেই মামলা বাতিল করা হয়। ওই মামলার বিচারের সময় ড্যানিয়েলসের যে খরচ হয়েছে সেটির জন্যই টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে ট্রাম্পকে। এই মামলার খরচ হিসেবে ড্যানিয়েলসকে ৪৪ হাজার ১০০ ডলার দিতে হবে।
গত সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত। তবে এ বিষয়ে তখন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এরপর গত শুক্রবার এ বিষয়ে একটি পোস্ট করেছেন ড্যানিয়েলসের আইনজীবী।
.png)
ড্যানিয়েলস একজন প্রাপ্তবয়স্ক-চলচ্চিত্র অভিনেত্রী। তিনি জানান, ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিলো তার। টাকার বিনিময়ে এই সম্পর্কের বিষয়ে চুপ থাকার জন্য ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেনের সঙ্গে তার একটি চুক্তি হয়েছিলো বলেও জানান তিনি। তবে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প।
সূত্র- সিএনএন