ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাফরান রফতানিতে ইরানের নতুন মাইলফলক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ২৪ আগস্ট ২০২০
জাফরান রফতানিতে ইরানের নতুন মাইলফলক
ফাইল ফটো

পৃথিবীর সবচেয়ে দামি মসলার নাম জাফরান। সারা বিশ্বে রেড গোল্ড নামে পরিচিত এই মসলা উৎপাদন এবং রফতানিতে নতুন মাইলফলক অর্জন করেছে ইরান।  

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যটির রফতানি প্রায় ৩৮ টনে উন্নীত হয়েছে। ইরান কাস্টমস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফিন্যান্সিয়াল ট্রিবিউন।

প্রাচীন যুগে পারস্য উপসাগরীয় অঞ্চলে জাফরানের সুগন্ধ ও উজ্জ্বল রঙের গুরুত্ব অনুধাবন করে এ জাফরান ব্যবহার সম্ভ্রান্ত পরিবারের মধ্যে ব্যাপক প্রচলন ছিলো। বর্তমানে আফগানিস্থান, ইরান, তুরস্ক, গ্রীস, মিশর, চীন এ সব দেশে কম বেশি জাফরানের চাষ হয়ে থাকে।

Advertisement

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানে ২১ মার্চ থেকে নতুন অর্থ বছর শুরু হয়। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (২১ মার্চ-২১ জুলাই) ইরান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩৭ দশমিক ৬৪ টন জাফরান রফতানি হয়েছে। এ সময় জাফরান রফতানি করে ইরানের রফতানিকারকরা সব মিলিয়ে ৩ কোটি ৮৫ লাখ ৮০ হাজার ডলার আয় করেছেন।

ইরানের রাজস্ব বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লতিফি জানান, অর্থবছরের প্রথম চার মাসে ইরান থেকে ৫২টি দেশে জাফরান রফতানি হয়েছে। এ সময় হংকংয়ে মোট ১২ দশমিক ৭৩ টন জাফরান রফতানি করেছে ইরান। আয় হয়েছে ১ কোটি ৪৪ লাখ ডলার। গত ২১ মার্চ থেকে ২১ জুলাই সময়ে ইরান থেকে স্পেনে ৯ দশমিক ১৯ টন ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ৩ দশমিক ৪৮ টন জাফরান রফতানি হয়েছে। এছাড়া অর্থবছরের প্রথম চার মাসে ইতালি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, ফ্রান্স ও চীনে উল্লেখযোগ্য পরিমাণ জাফরান রফতানি করেছে ইরান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!