বুধবার সেলজুক তুর্কিদের বায়জান্টাইন সম্রাজ্যের বিরুদ্ধে মালাজগার্ট বিজয়ের ১১ শত বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন এরদোগান।
তিনি বলেন, কৃষ্ণ সাগর, এজিয়ান ও ভূমধ্যসাগরে নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি করতে বদ্ধপরিকর তুরস্ক। তাই তুর্কি প্রতিপক্ষদের যেকোনো ভুল পদক্ষেপ না নেয়ার জন্য সতর্ক করেছেন তিনি। যেকোনো ধরণের ভুল তাদের ধ্বংস ডেকে আনবে বলেও উল্লেখ করেন এরদোগান।
.png)
তিনি আরো বলেন, আমরা অন্য কারোর ভূখণ্ড, অঞ্চল, সার্বভৌমত্ব বা স্বার্থের দিকে নজর দিচ্ছি না। তবে যা আমাদের সেটি নিয়ে কোনো আপস করবো না আমরা। আমাদের যা প্রয়োজন সেটি করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমরা। গ্রিসকে এ ধরণের সব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান তিনি যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে।
সূত্র- আল জাজিরা