ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দেশের বাজারে হুয়াওয়ের মেট টেন প্রো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ২৭ ডিসেম্বর ২০১৭
দেশের বাজারে হুয়াওয়ের মেট টেন প্রো

দেশের বাজারে ফ্লাগশিপ হ্যান্ডসেট মেট টেন প্রো উম্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে হ্যান্ডসেটটির উম্মোচন করা হয়।

স্মার্টফোনটিকে বিশ্বের সর্বপ্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন ফোন দাবী করে হুয়াওয়ে বলে, কিরিন ৯৭০ চিপসেট ও ইএমইউআই ৮.০ -এর সমন্বয়ে মেট টেন প্রো বর্তমান বিশ্বের সবচেয়ে অভিনব এবং ক্ষমতাসম্পন্ন ডিভাইস। গত অক্টোবর মাসে জার্মানীতে বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মেট টেন প্রো স্মার্টফোনটি।

এছাড়া উন্মোচন প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভার্চুয়াল কোনো ধারণা নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আংশিক ব্যবহার্য প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীকে অভিনব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সেবাপ্রদান এবং পণ্যের কার্যক্ষমতা বৃদ্ধিতে সক্ষম একটি প্রযুক্তি। হুয়াওয়ে মেট টেন প্রো-তে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং ইউনিট, যা নতুন প্রজন্মের বুদ্ধিমান স্মার্টফোন। বহির্বিশ্বের মতো বাংলাদেশের ক্রেতারা ফোনটিকে ভালোবাসবে বলে আমি বিশ্বাস করি।

Advertisement

হুয়াওয়ে মেট টেন প্রো-এর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের কান্ট্রি ডিরেক্টর অ্যারন।

হুয়াওয়ে মেট টেন প্রো-তে রয়েছে ১২৮ জিবি রম বা ইন্টারনাল মেমোরি এবং ৬ জিবি র‌্যাম যা ব্যবহারকারীকে দেবে দুর্দান্ত পারফরম্যান্সের অভিজ্ঞতা। ৮০ হাজার ৯০০ টাকা দামের হ্যান্ডসেটটি ক্রেতারা হাতে পাবেন ৪ জানুয়ারি হতে। ইতোমধ্যে অগ্রিম নেয়া শুরু হয়েছে। হুয়াওয়ের যেকোনো ব্র্যান্ড শপ হতে বা HW<space>mate10pro লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস করে অথবা ই-কমার্স সাইট পিকাবুতেও বুকিং দেয়া যাবে। অগ্রিম বুকিংয়ের জন্য রয়েছে উপহার। অগ্রিম বুকিং দেয়া ক্রেতারা পাবেন আকর্ষণীয় গিফট বক্স।

হুয়াওয়ে মেট টেন প্রো-এর গুরুত্বপূর্ণ ফিচারসমূহ:

  • কিরিন ৯৭০ চিপসেট, যা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসমৃদ্ধ প্রসেসর, যেটিতে ব্যবহার করা হয়েছে নিউরাল নেটওয়ার্ক প্রসেসিং ইউনিট (এনপিইউ), অক্টা-কোর এআরএম কোর্টেক্স সিপিইউ, প্রথমবারের মতো ১২ কোরের মালি-জি১২ জিপিইউ এবং এনপিইউ প্রযুক্তি যুক্ত করা হয়েছে হুয়াওয়ে মেট টেন প্রো-তে।
  • থ্রিডি গ্লাস বডি যেখানে ব্যাজেল নেই বললেই চলে, হুয়াওয়ে মেট টেন প্রো-তে ৬ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লে এবং এইচআরডি১০ সমর্থিত প্রযুক্তি যা অনায়াসে ভিভিড ও উজ্জ্বল কালার প্রদানে সক্ষম।
  • হুয়াওয়ে মেট টেন প্রো-তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে আছে টিইউভি ফাস্ট চার্জ সেফটি সার্টিফিকেট এবং সুপার চার্জিং প্রযুক্তি।
  • সামিলাক্স-এইচ লেন্সের সমন্বয়ে এতে আছে নতুন লাইকা ডুয়েল ব্যাক ক্যামেরা (১২ মেগাপিক্সেল আরজিবি+ ২০ মেগাপিক্সেল মনোক্রম); ক্যামেরার অ্যাপার্চার এফ/১.৬, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রিয়েল টাইম সিন, অবজেক্ট সনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশেষ বোকেহ ইফেক্ট প্রযুক্তি রয়েছে ক্যামেরায়।
  • অত্যাধুনিক ইএমইউআই ৮.০ ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। 
  • হুয়াওয়ে মেট টেন প্রো আইপি৬৭ সনদপ্রাপ্ত পানি ও ধূলাবালি রোধক।

ডেইলি বাংলাদেশ/আরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!