ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৮, ২৬ সেপ্টেম্বর ২০২০
ইউক্রেনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২৫
ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের সকলেই প্রশিক্ষণার্থী ছিলো।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে আন্তোনভ এএন-২৬ মডেলের বিমানটি অবতরনের সময় বিধ্বস্ত হয়। বিমানটিতে সব মিলিয়ে ২৮ আরোহী ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা।

জানা গেছে, এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলাচ্ছে উদ্ধারকর্মীরা।

Advertisement

সর্বশেষ তথ্য অনুসারে, দুর্ঘটনায় যে ২৫ জন নিহতের কথা বলা হচ্ছে তার মধ্যে ২০ জন সেখানেই আগুনে পুড়ে মারা যান। বাকিদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তারাও মৃত্যুবরণ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দুর্ঘটনায় মৃত্যুদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যারা জীবিত রয়েছেন দ্রুত তাদের আরোগ্য কামনা করা হয়েছে। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!