এই নির্বাচনে কাকে ভোট দেবেন মার্কিন নাগরিকরা? এই প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ। তেমনই গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন। করোনা পরিস্থিতিতে কীভাবে ভোট দেবেন সাধারণ নাগরিকরা? সেই প্রশ্নের উত্তর দিলেন মার্ক রাফালো, নওমি ক্যাম্পবেল, ক্রিস রক, সারা সিলভারম্যানসহ আরো অনেক হলিউড তারকারা।
এবার ব্যালট বাক্স ছাড়াই ভোট দেবেন মার্কিন নাগরিকরা। তবে তার জন্য থাকছে বিশেষ গোপনীয়তার ব্যবস্থা। কোনোভাবে ভোটদাতা সেই গোপনীয়তা বজায় না রাখতে পারলে সেই ভোটকে 'ন্যাকেড ব্যালট' হিসাবে মানা হবে। আর এই 'ন্যাকেড ব্যালট' সম্পর্কে মার্কিন নাগরিককে বোঝাতেই ক্যামেরাার সামনে নগ্ন হয়েছেন মার্কিন তারকারা।
.png)

কী এই 'ন্যাকেড ব্যালট'ভোট?
ভোটের পদ্ধতি নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। জানা গেছে, পেনসিলভেনিয়াতে ডাক মাধ্যমে ভোট দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। এভাবে ভোট দেয়ার জন্য বেশকিছু নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে ভোটদাতাকে নিজের ভোট একটি খামে ভরে ফেলতে হবে। প্রথম খামের ভিতরে ভোটদাতার নাম-ঠিকানা থাকবে, তারপর সেটি আরো একটি খামে ভরে সিল করে পাঠাতে হবে। সিল খোলা অবস্থায় ভোট পাঠালে সেটা গ্রাহ্য করা হবে না। তার মানে ভোটটি বাতিল বলে ধরে নেয়া হবে। আর সেই নেকেড ব্যালট যাতে কেউ না পাঠান, সেই কারণেই সচেতনতা গড়তে চাইলেন হলিউডের স্টারেরা।
তাই ক্যামেরার সামনে তারা অবলীলায় নগ্ন হয়ে গেলেন। তারা বললেন, এভাবে নগ্ন করে আপনার ব্যালট পাঠাবেন না। এভাবে পাঠালে আপনার ভোট গোনা হবে না। তাই সঠিক নিয়ম মেনে ভোট দিন, যাতে আপনার ভোট গোনা হয়।
সূত্র: জি নিউজ