সম্প্রতি মাইকেল কোহেনের পডকাস্ট মিয়া কুল্পার একটি পর্বে স্টেফানি নিজের ফার্স্ট লেডির মধ্যে কথোপকথনের একটি রেকর্ডিং প্রকাশ করেন।
রেকর্ডিংয়ে ফার্স্ট লেডিকে বলতে শোনা গেছে, মার্কিন ম্যাগাজিন ভোগের জন্য স্টর্মি ড্যানিয়েলসের ছবি তুলেছিলেন আলোকচিত্রী অ্যানি লিইবোভিতজ। মেলানিয়া যখন মডেল ছিলেন তখন তার ছবিও তুলেছিলেন অ্যানি।
.png)
টেলিফোনে মেলনিয়া তার উপদেষ্টা স্টেফেনিকে বলেন, যদি আপনি চান তো গুগলে যান এবং পড়ে দেখুন। অ্যানি লিইবোভিতজ পর্ন ফেরিওয়ালির (স্টর্মি ড্যানিয়েলস) ছবি তুলেছে। ভোগ ম্যাগাজিনের সেপ্টেম্বর বা অক্টোবরের সংখ্যায় তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হতে পারে।
স্টেফেনি উইনস্টন জানতে চান, সে পর্ন ফেরিওয়ালির ছবি তুলেছে বলে আপনি কী বোঝাতে চাইছেন? মেলানিয়া জবাবে বলেন, ‘স্টর্মি’।
ড্যানিয়েলের পক্ষের প্রতিনিধিকে তাত্ক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার বান্ধবী ছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলের সঙ্গে চুক্তি করেছিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। সেই চুক্তি বাতিল চেষ্টার অভিযোগে মামলা করেন ড্যানিয়েলস। আগস্টে ওই মামলার রায়ে তাকে ৪৪ হাজার মার্কিন ডলার দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দেন একটি আদালত।
সূত্র- দ্য সান