জানা গেছে, ৫২-৪৮ ভোটে রিপাবলিকানরা এই নতুন বিচারপতি নিয়োগ নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বিচারক হিসেবে শপথ গ্রহণ করেছেন অ্যামি কোনি ব্যারেট।
এর আগে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে রক্ষণশীল প্রার্থী অ্যামি কোনি ব্যারেটকে মনোনয়ন দেন ডোনাল্ড ট্রাম্প। গত ২৬ সেপ্টেম্বর হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে তার মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে আমি গর্বিত বোধ করছি। প্রেসিডেন্ট ট্রাম্প তার মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে বলেন, আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাকে যেন ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।
.png)
প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন দেয়া সুপ্রিম কোর্টের তৃতীয় বিচারপতি অ্যামি কোনি ব্যারেট। ২০১৭ সালে নেই গোরসাচ ও ২০১৮ সালে ব্রেট কাভানাকে মনোনয়ন দেন তিনি।
উল্লেখ্য, অ্যামি ব্যারেটের এই নিয়োগের বিপক্ষে ভোট দেয়া একমাত্র রিপাবলিকান হচ্ছেন সিনেটর সুশান কলিন্স।
গত সেপ্টেম্বরে ৮৭ বছর বয়সে মারা গেছেন উদারপন্থী বিচারপতি রুথ বাড গিন্সবার্গ। তার মৃত্যুর পরে বিচারপতিদের একটি পদ শূন্য হয়। সেখানেই নিয়োগ পেয়েছেন অ্যামি ব্যারেট।
এদিকে, ডেমোক্র্যাটরা দাবি করেছেন যে, আগামী ৩ নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যারা জিতবেন তারাই নতুন বিচারপতি নিয়োগ করবে। সিনেটের ভোটাভুটির আগে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেন, এ নিয়ে তারা লড়াই থামাবেন না। কিন্তু প্রকৃতপক্ষে, নতুন বিচারপতি নিয়োগ থামানোর কোনো উপায় ছিলো না তাদের কাছে।
সূত্র- বিবিসি