ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২২ বছরে তিন বিয়ে, স্বামীর জন্য চতুর্থ স্ত্রীর খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:১৬, ১৬ নভেম্বর ২০২০
২২ বছরে তিন বিয়ে, স্বামীর জন্য চতুর্থ স্ত্রীর খোঁজ
২২ বছরে তিন বিয়ে, স্বামীর জন্য চতুর্থ স্ত্রীর খোঁজ

বয়স মাত্র ২২ বছর। এরমধ্যেই তিনটি বিয়ে করেছেন এবং তিন স্ত্রী নিয়ে একই বাড়িতে থাকেন। শুধু তাই নয় তিন স্ত্রী এবার স্বামীর জন্য চতুর্থ কনে খুঁজছেন। 

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের নাগরিক গাড়ির ব্যবসায়ী আদনান ডেইলি পাকিস্তানকে দেয়া এক সাক্ষাত্কারে তার তিন স্ত্রী- সানবাল, শাবানা ও শাহিদার নামও বলেছেন। 

তার স্ত্রীরা জানিয়েছিল যে সম্প্রতি আমরা একটি হোটেলে ছিলাম। সেখানে লাহোর থেকে আসা একটি পরিবার পাশের ঘরে অবস্থান করছিল। তাদের পরিচিতি জানতে চাইলে শাহিদা বলেন, আমরা তিনজন স্ত্রী রয়েছি। শুনে ওই পরিবার খুব অবাক হয়েছিল।

Advertisement

আরো পড়ুন>>> লাইভে এসে দা উঁচিয়ে সাকিবকে হত্যার হুমকি

সাক্ষাত্কারের আদনান বলেন, আদনান শাহীদাকে সময় দেন না, শাহিদা বলে আপনি শাবানাকে সময় দেন না এবং শাবানা বলে যে আপনি সানবালকে সময় দেন না। এই নিয়ে তাদের মধ্যে লড়াই হয়। তবে তিন স্ত্রীকেই খুব ভালো উপায়ে সামলান আদনান।

জানা গেছে, আদনানের সানবালের তিন মেয়ে, শাবানার এক মেয়ে এবং তিনজনের নামই 'স' দিয়ে শুরু।

আদনান আরো জানান, তার প্রথম বিয়ে হয়েছিল ১৬ বছর বয়সে, দ্বিতীয়টি ২০ বছর বয়সে এবং তৃতীয় বছর এক বছর আগে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!