ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনার আতঙ্কের মধ্যেই বার্ড ফ্লুর হানা, ৭০ হাজার মুরগি নিধনের সিদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০১, ১৮ নভেম্বর ২০২০
করোনার আতঙ্কের মধ্যেই বার্ড ফ্লুর হানা, ৭০ হাজার মুরগি নিধনের সিদ
ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের মধ্যে জার্মানিতে এবার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। দেশটির একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানা গেছে, রোস্টকের পার্শ্ববর্তী অঞ্চলে একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই খামারে এইচ৫এন৮ ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়া গেছে। খামারটিতে প্রায় ৪ হাজার ৫০০টি মুরগি আছে। শুরুতে সেগুলোকে মেরে ফেলা হবে। তবে আরো বেশ কটি জায়গায় খামারটির শাখা আছে। সব মিলিয়ে খামারের প্রায় ৭০ হাজার মুরগিকে মেরে ফেলতে হতে পারে।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র বলেন, এই রোগের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করতে এবং আরও ছড়িয়ে পড়া ঠেকাতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। পশু চিকিৎসকেরা বলছেন, বিভিন্ন স্থানে থাকা খামারটির প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলাটা জরুরি। কয়েক সপ্তাহ ধরে ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বন্য পাখির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। তবে রয়টার্স বলছে, এই বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!