[ আন্তর্জাতিক ]
আরব সাগরে ভেঙে পড়লো ভারতের যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত
প্রশিক্ষণ চলাকালে আরব সাগরের উপর ভেঙে পড়েছে ভারতীয় নৌসেনার বিমান মিগ ২৯-কে। দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমানচালক। তবে খোঁজ মেলেনি তার সঙ্গীর।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আরব সাগরের উপরে ভেঙে পড়ে ওই যুদ্ধবিমানটি। এতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বিমানচালকের। তবে ভেঙে পড়া যুদ্ধবিমানে বা আরবসাগরের ওই অঞ্চলে নিহত চালকের সঙ্গী পাইলটের খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
উল্লেখ্য, এই নিয়ে গত এক বছরে তিন বার ভারতের মিগ ২৯-কে’র দুর্ঘটনা ঘটলো। গত বছরের নভেম্বরে গোয়ার ডাবোলিমে রুটিন প্রশিক্ষণ চলাকালে টেক অফের কিছু পরেই মিগ ২৯-কে ভেঙে পড়েছিল। এরপর গত ফেব্রুয়ারি মাসে গোয়ায় ফের একই ঘটনা ঘটে। তবে এই দুই ক্ষেত্রেই পাইলটদের কোনো ক্ষতি হয়নি।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!