ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহামারির বড় চ্যালেঞ্জ বড়দিন: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ৮ ডিসেম্বর ২০২০
মহামারির বড় চ্যালেঞ্জ বড়দিন: ফাউচি
ছবি: সংগৃহীত

আসন্ন বড়দিনের পর করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন ড. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, থ্যাংকসগিভিং ডে’র পর বাড়তে থাকা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। তবে বড়দিন এবং নববর্ষের সময়কালে পর তার চেয়েও বেশি সংক্রমণ হতে পারে বলে হুঁশিয়ার করেন তিনি। সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির এই ভাইরাস বিশেষজ্ঞ। তার আশঙ্কা সত্য প্রমাণিত হয়। থ্যাংকসগিভিংয়ের পর দেশটিতে উল্লেখযোগ্য হারে করোনা ছড়ায়। বড়দিন উদযাপনকে ঘিরেও একই উদ্বেগের কথা জানালেন ফাউচি। 

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ কোটি ৪৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৮২ হাজারের বেশি মানুষের। থ্যাংকসগিভিং ডে’ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে রেকর্ড সংখ্যক মানুষকে হাসপাতালে নিতে হয়েছে। সংক্রমণ ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় আরোপ করা হয়েছে কঠোর লকডাউন।

Advertisement

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহামারি ঠেকাতে মাস্ক পরার মতো বিভিন্ন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে এছাড়াও বিভিন্ন রাজ্য আলাদা পদক্ষেপ নেয়ায় ভাইরাস মোকাবিলা জটিল হয়ে পড়ে দেশটিতে।

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের কোভিড বিষয়ক প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ড. অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, থ্যাংকসগিভিং ডে’র চেয়ে বড়দিন ঘিরেই তার উদ্বেগ বেশি। কারণ হিসেবে তিনি বলেন, এটা আরও বেশি জটিল কারণ এতে ছুটি আরও বেশি দীর্ঘ। তিনি বলেন, ছুটির মৌসুমে কেউ পরিবর্তন কিংবা শাটডাউন চায় না। তবে ‘আমরা একটি জটিল সময় পার করছি... আর তথ্য উপাত্ত এড়িয়ে যেতে পারি না। আমাদের সবার জন্যই এটা কঠিন পরিস্থিতি হতে যাচ্ছে, বলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!