[ আন্তর্জাতিক ]
স্কুলে মাইনাস ৫১ ডিগ্রি তাপমাত্রা, তারপরও উপস্থিত সব শিক্ষার্থী
স্কুলে মাইনাস ৫১ ডিগ্রি তাপমাত্রা, তারপরও উপস্থিত সব শিক্ষার্থী
তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রির আশপাশে থাকলেও ছোট বাচ্চারা স্কুলে আসে। তবে যখন তাপমাত্রা -৫২ ডিগ্রিরও নীচে চলে যায় তখন ১১ বছরের পড়ুয়া বা তারও কম বয়সীদের জন্য স্কুল বন্ধ থাকে।
দ্য সাইবেরিয়ান টাইমসর একটি প্রতিবেদন অনুসারে, স্কুলটি বিশ্বের অন্যতম শীতল স্থান সাইবেরিয়ার ওমায়াকন শহরে অবস্থিত। শুধু স্কুল না, পোস্ট অফিস এবং ব্যাংকের মতো কিছু প্রাথমিক সুবিধাও এখানে রয়েছে। এমনকি করোনার ঝুঁকিও রয়েছে। স্কুলে আসা পড়ুয়া ও অভিভাবক এবং কর্মীদের নিয়মিত দেহের তাপমাত্রাও পরীক্ষা করা হয়।

.png)
১৯৩২ সালে স্তালিনের সময়ে এই স্কুল নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি ৪ ডিসেম্বরে সকাল ৯ টায় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ৫১ ডিগ্রি সেলসিয়াস।

জানা গেছে, সেখানে গ্লাভস না পড়লে হাত কয়েক মুহূর্তে পুরোপুরি জমে যায়। এছাড়া তুষারপাতের সমস্যার জেরে আঙ্গুলের ক্ষতি হতে পারে। এখানকার আবহাওয়ায় শিশুদের পক্ষে স্কুল করা যে কতটা চ্যালেঞ্জিং তা সহজেই অনুমান করা যায়।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!