ব্যাপকহারে টিকা প্রয়োগ শুরুর এই ব্যাপারটিকে ‘এক হওয়ার মর্মস্পর্শী মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন ইইউ কর্মকর্তারা।
শনিবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানান, ইইউর ২৭ দেশের মধ্যে এরই মধ্যে করোনার টিকা বিতরণ সম্পন্ন হয়েছে। ফাইজার- বায়োএনটেক উদ্ভাবিত এই টিকা প্রথম অনুমোদন দেয় ব্রিটেন। এরপর অনেক দেশ এর অনুমোদন দিতে শুরু করে।
.png)
উৎপাদকদের দাবি, পরীক্ষার চূড়ান্ত ধাপে এই টিকা মানুষকে করোনা সংক্রমণ থেকে ৯৫ শতাংশ রক্ষা করতে সক্ষম হয়েছে। টিকার চার কোটি ডোজের অর্ডার দিয়েছে ব্রিটিশ সরকার।
ইইউভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত বলে শনাক্ত হয়েছে প্রায় দেড় কোটি মানুষ।
রোববার ইইউ দেশগুলোর ৪৪৬ মিলিয়ন মানুষকে ফাইজারের এই টিকা দেয়া শুরু হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুই বিলিয়ন টিকা নেয়ার চুক্তি করেছে রেখেছে ইইউ।
করোনার টিকা প্রদান শুরু করেছে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। রোববার সকালে রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালে এই টিকা প্রয়োগ শুরু হয়। প্রথম টিকা গ্রহণ করেন ২৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরনিনি।
ফ্রান্সে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেছেন কেয়ারহামে থাকা ৭৮ বছর বয়সী এক নারীকে।দেশটিতে শনিবারই করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। প্রথমে একজন চিকিৎসক এই টিকা গ্রহণ করেছেন।
জার্মানিতে প্রথম করোনার টিকা নিয়েছেন দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ স্যাক্সোনি-অ্যানহ্যাল্টের ১০১ বছর বয়সী এক নারী।
ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের মতো জার্মানিতে রোববার করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। এছাড়া স্লোভেনিয়াসহ ইইউর অন্যান্য দেশেও ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার খবর পাওয়া গেছে।