ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২১ বছরের আগে ধূমপান করলেই ৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩, ৩ জানুয়ারি ২০২১
২১ বছরের আগে ধূমপান করলেই ৫ লাখ টাকা জরিমানা
প্রতীকী ছবি

২১ বছরের কম বয়সী সিগারেট প্রেমীদের জন্য দুঃসংবাদ। নতুন আইন খুব শিগগিরই সিগারেটের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে বেড়ে ২১ হতে পারে। আর ২১ বছর বয়সের আগে ধূমপান করলে গুনতে হতে পারে পাঁচ লাখ টাকা জরিমানা অথবা ৫ বছরের কারাদণ্ড।

এরইমধ্যে ভারত সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া করেছে। এই খসড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে। 

এই বিল আইনে পরিণত হলে কেউ কোনো ২১ বছরের কম বয়সী পুরুষ বা মহিলাকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না। 

Advertisement

এই বিলের সাত নম্বর ধারায় বলা হচ্ছে, আগামী দিনে একটি প্যাকেট হিসেবেই বিক্রি করতে হবে। সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। 

এই বিল আইনে পরিণত হলে এই ধরনের অপরাধে ৫ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!