ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র যা কিছু করে তার সবই বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের জন্য:

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৭, ২১ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্র যা কিছু করে তার সবই বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের জন্য:
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল কোভালিক বলেছেন, যুক্তরাষ্ট্র যা কিছু করে তার সবই একমাত্র বিশ্বের সম্পদগুলো নিয়ন্ত্রণের জন্য করে। বুধবার ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিনভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

কোভালিক বলেন, যুক্তরাষ্ট্র অনানুপাতিকহারে সারাবিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে সারা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র শতকরা ছয় ভাগ অথচ তারা সম্পদ নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের ২৫ ভাগ।

সম্প্রতি এক জরিপ রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প পরবর্তী যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইউরোপের প্রতি তিনজনের একজন নাগরিক। এ প্রসঙ্গে ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল কোভালিক এসব কথা বলেন।

Advertisement

২০২০ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পর ইউরোপের ১১টি দেশের ১৫ হাজার মানুষের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশ নেয়া ৬০ ভাগ মানুষ বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে অথবা আংশিক ভেঙে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!