স্থানীয় পুলিশ জানায়, গত সপ্তাহে স্বামীর মোবাইল ফোন ঘাঁটতে ঘাঁটতে অল্পবয়সী এক নারীর সঙ্গে বেশ কিছু খোলামেলা ছবি খুঁজে পান লিওনোরা। সঙ্গে সঙ্গে মনে বিশ্বাস জন্মায়, তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।
এ সময় ক্ষোভে-হিংসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন লিওনোরা যে, স্বামীকে কোনো প্রশ্ন না করেই ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন তার ওপর। একের পর এক আঘাতে ক্ষত-বিক্ষত করে তোলেন স্বামী জুয়ানকে।
.png)
রক্তাক্ত অবস্থায় কোনোমতে স্ত্রীর হাত থেকে ছুরি ছিনিয়ে নিতে সক্ষম হন জুয়ান। এরপরই প্রকাশ্যে আসে আসল রহস্য।
লিওনোরাকে জুয়ানই জানান, ছবির ওই নারী আসলে তিনিই। বেশ কয়েক বছর আগে সম্পর্কের শুরুর দিকে তাদেরই অন্তরঙ্গ মুহূর্তের ছবি সেগুলো। কিছুদিন আগে ছবিগুলো একটি পুরনো ই-মেইলে খুঁজে পান জুয়ান। পরে সেগুলো ফোনে সেভ করে রাখেন।
ছবিতে লিওনোরা নিজেকে চিনতে পারেননি, কারণ তখন তিনি অনেকটাই রোগা ছিলেন, তাছাড়া মুখে মেকআপও ছিল বেশ। এতেই বেঁধেছে ঝামেলা।
তাদের চিৎকার-চেঁচামেচির খবর শুনে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ। তারা আহত অবস্থায় জুয়ানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় আর লিওনোরাকে আটক করে।
অবশ্য স্ত্রীর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ করেননি ভুক্তভোগী স্বামী। এটিকে হয়তো ভালোবাসার নমুনা হিসেবেই দেখছেন তিনি।