প্রেমিকের বিচ্ছেদ ভুলতে নিজেকে বিয়ে করলেন এই তরুণী
বিয়ে করতে লোক লাগে দুইজন। সে হোক নারী-পুরুষ বা সমলিঙ্গের। নানা আনুষ্ঠানিকতা ছাড়িয়ে বিয়ের গাঁটছড়া বাঁধতে হয়। কিন্তু আজিব কাণ্ড করে ন এক তরুণী। বিয়ের জাকজমক সব আনুষ্ঠানিকতার মাধ্যমে নিজেকেই নিজে বিয়ে করেছেন এক মার্কিন তরুণী। প্রেমিকের বিচ্ছেদ ভুলতে এ কাণ্ড ঘটালেন তিনি।
চাঞ্চল্যকর এই ঘটনা যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ঘটেছে। খবর- টাইমস নাও নিউজ।
টাইমস নাউ নিউজের প্রতিবেদন অনুযায়ী, হ্যালোইনের দিনে প্রেমিককে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন মেগ টেইলর মরিসন নামে ওই তরুণী। তবে তার আগেই তাদের বিচ্ছেদ হলে তরুণী ভেঙে পড়েন। কিন্তু বিয়ের পরিকল্পনা একটুও বদলাননি তরুণী মেগ। এরপরই নিজের বিয়ের পরিকল্পনা করতে শুরু করেন। অনেক পরিকল্পনা শেষে কোনো বর ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেন।
.png)
বিয়ের জন্য কেক অর্ডার, আংটি কেনেন ৩৫ বছর বয়সী মেগ। মেগের এ পরিকল্পনায় তার পরিবারের এবং বন্ধুরা প্রথমে সায় দেননি। তবে মেগের ইচ্ছার কারণে পরে তারা আর আপত্তি করেননি। এরপরই এয়ার বিএনবিতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একেবারে কনের বেশেই হাজির হন মেগ। নিজেই নিজেকে আংটিটি পরান। এরপর নিজের লিখে আনা নোটটিও পড়েন। কিন্তু প্রথা মেনে চুমুও তো খেতে হবে। সেটা কীভাবে হবে? এরপর আয়নায় নিজের প্রতিবিম্বে চুমু খান মেগ।
মেগের বিয়ের এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার এই পদক্ষেপের প্রশংসাও করেছেন।
এই প্রসঙ্গে মেগ জানান, নিজের ইচ্ছাকে সম্মান জানানোর জন্যই এমন বিয়ে করেছি। এটি আসলে অনেকে হয়তো বুঝবেন না।