ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্রের তলায় তিন টুকরো ইন্দোনেশিয়ার সাবমেরিন, ৫৩ নাবিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিত: ২০:৫২, ২৫ এপ্রিল ২০২১
সমুদ্রের তলায় তিন টুকরো ইন্দোনেশিয়ার সাবমেরিন, ৫৩ নাবিকের মৃত্যু
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এই সাবমেরিন নিখোঁজ হয়।

কয়েকদিন আগে নিখোঁজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন তিনটি খণ্ডে টুকরো হয়ে গেছে। এতে সাবমেরিনটির ৫৩ নাবিক মারা গেছেন।

দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা  বলছেন, সাবমেরিনটি সমুদ্রের ৮০০ মিটার গভীরে ডুবে গেছে এবং সেখান থেকে একটি বার্তা পাওয়া গেছে। 

সিঙ্গাপুরের কাছ থেকে ধার নেয়া একটি উদ্ধারকারী যানের সাহায্যে ছবি তুলে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন।

Advertisement

রোববার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জাহাজের কিছু ভগ্নাবশেষ ও জায়নামাজের মতো কিছু জিনিস উদ্ধার করার পর তারা নিশ্চিত হন যে জাহাজটি ডুবে গেছে।

স্ক্যান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাবমেরিনটি সমুদ্রের সাড়ে ৮০০ মিটার গভীরে নিমজ্জিত অবস্থায় রয়েছে, সচল অবস্থায় এত গভীরে যাওয়ার সক্ষমতা এই সাবমেরিনের নেই।

নৌবাহিনীর প্রধান ইওদো মারগোনো বলছেন, জাহাজ থেকে ভেসে আসা আরো কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। এসবের মধ্যে  সাবমেরিনের নোঙর এবং ক্রুদের নিরাপত্তা স্যুট রয়েছে।

তিনি বলেন, কেআরআই নানগালা ভেঙে তিন টুকরো হয়ে গেছে। জাহাজের খোল, জাহাজের পেছনের অংশ এবং জাহাজের মূল অংশ- সব আলাদা হয়ে গেছে। প্রধান অংশও ভেঙে গেছে।

কর্মকর্তারা জানান, জাহাজটি যখন নিখোঁজ হয়ে যায় তখন তাতে তিনদিনের অক্সিজেন মজুদ ছিল।

এর আগে শনিবার নৌবাহিনীর প্রধান ইওদো মারগোনো বলেন যেখান থেকে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে তার কাছেই এর কিছু অংশ পাওয়া গেছে।

তিনি বলেছেন, স্ক্যান করে দেখা গেছে ডুবোজাহাজটি সমুদ্রের যতোটা গভীরে চলাচল করতে পারে, এটি তারচেয়েও অনেক গভীরে তলিয়ে গেছে।

-বিবিসি বাংলা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!