চলতি বছরের ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার পর টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম গুলো থেকে তাকে নিষিদ্ধ করা হয়। সে সময় তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠার কথা জানান। তিনি বলেছিলেন, এতে ব্যবহারকারীদের লাইক মন্তব্য এবং ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে শেয়ার করার ব্যবস্থা রয়েছে।
জানা গেছে, ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তৈরি করেছে ক্যামপেইন নিউক্লিয়াস। সেখানে গত বছরের যুক্তরাষ্ট্রের নির্বাচন সংশ্লিষ্ট একাধিক ফেসবুক ও টুইটারের পোস্টও জায়গা করে নিয়েছে।
.png)
কমিউনিকেশন প্ল্যাটফর্মটি প্রকাশের আগে মঙ্গলবার ফেসবুকের ওভারসাইট বোর্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়ে পর্যালোচনা শুরু করেছে। ট্রাম্পকে স্থায়ীভাবে সেখানে থেকে নিষিদ্ধ করা হবে না কি অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হবে সে বিষয়ে বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টায় সিদ্ধান্ত আসার কথা রয়েছে।