[ আন্তর্জাতিক ]
দ্রুত স্কুল খুলে দেয়াই কাল হয়েছিল টেক্সাসের জন্য
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে করোনা মহামারির উচ্চঝুঁকির মধ্যেই খুলে দেয়া হয়েছিলো সব স্কুল। আর এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে সেখানে আরো ভয়াবহ রূপ নিয়েছিল করোনার সংক্রমণ, বেড়েছিল আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। সম্প্রতি মার্কিন গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।
কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশেষজ্ঞদের এক গবেষণায় দেখা গেছে, অঙ্গরাজ্যটিতে সব স্কুল খুলে দেয়ার পর সেখানো করোনার সংক্রমণ বেশ বেড়ে গিয়েছিল। স্কুল খুলে দেয়ার পরবর্তী দু’মাসে সেখানে ৪৩ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয় এবং অন্তত ৮০০ লোক মারা যায়।
তবে স্কুল সংশ্লিষ্ট ঠিক কতজন করোনায় আক্রান্ত হয়েছিল ও মারা গিয়েছিল সে সম্পর্কে এই গবেষণায় বিস্তারিত উল্লেখ করা হয়নি।
.png)
সূত্র: এবিসি নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!