ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্ত্রী নারী নাকি পুরুষ, বিতর্ক চরমে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৫, ২৩ ডিসেম্বর ২০২১
প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্ত্রী নারী নাকি পুরুষ, বিতর্ক চরমে
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর লিঙ্গপরিচয় নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এ ঘটনায় ব্রিজিত ম্যাক্রোঁ মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের অনেকেই দাবি করছেন, ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত একজন ট্রান্সজেন্ডার। তাদের দাবি, পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন ব্রিজিত।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্স প্রশাসন। এটিকে গুজব হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের গুজব ছড়ানোর নেপথ্যের লোকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন ব্রিজিত ম্যাক্রোঁ।

Advertisement

যারা তাকে একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে চায়, সেই বিভ্রান্তিমূলক প্রচারণা থামাতে আইনি প্রক্রিয়ায় হাঁটতে চান ব্রিজিত। 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন দাবি ওঠে যে ব্রিজিত পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন এবং ওই সময় তার নাম ছিল জ্যঁ-মিশেল ত্রোগনিউক্স। এ ধরনের প্রচারণাকে ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন ৬৩ বছর বয়সী ব্রিজিত ম্যাক্রোঁ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!