শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, উত্তর পিয়ংগান প্রদেশ থেকে উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে-দুটিই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র
এছাড়া, জাপানের উপকূলরক্ষীরা বলেছেন, তারা স্থানীয় সময় বেলা ২টা ৫৫ মিনিটের দিকে উত্তর কোরিয়া থেকে উৎক্ষেপণ করা একটি বা তার বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
.png)
শুক্রবার সকালে উত্তর কোরিয়া তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সমর্থন করে একে আত্মরক্ষার ক্ষেত্রে বৈধ অধিকার বলে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটি আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপের মতো উসকানিমূলক পদক্ষেপ নেয় তাহলে পিয়ংইয়ংয়ের শক্ত জবাবের মুখে পড়তে হবে।
সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাবলীকে ‘নতুন ধরনের অস্ত্র’ অর্জনের প্রচেষ্টা বলে আমেরিকা যে দাবি করছে তা নাকচ করে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা শুধুমাত্র জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণ প্রচেষ্টার অংশ এবং কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে বা প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার জন্য এ পরীক্ষা চালানো হয়নি।
সূত্র: পার্সটুডে