ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৪, ২০ জানুয়ারি ২০২২
একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন সৌদি নারী
ছবি: সংগৃহীত

একসঙ্গে পাঁচ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের  জন্ম দিয়েছেন  এক সৌদি নারী। রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক দলের তত্ত্বাবধানে ৩৪ বছর বয়সী ওই সৌদি নারী গর্ভধারণের ২৮তম সপ্তাহে ৫ জোড়া সন্তান প্রসব করেন। যমজ শিশুদের সবাই সুস্থ-সবল এবং তাদের ওজন ৯৮০-১১০০ গ্রাম। 

এক টুইট বার্তায় এমন বিরল ঘটনার কথা সবার সঙ্গে শেয়ার করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ পোস্ট টুইটারে বিপুল সাড়া ফেলে। চিকিৎসক দল ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসায় মেতে ওঠেন ফলোয়াররা। বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Advertisement

আরো পড়ুন: বাজারের কথা বলে স্বামী-সন্তান রেখে উধাও গৃহবধূ

বিশেষত হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আতিয়া আল-জাহরানির প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে সৌদি আরবের বৃহত্তম হাসপাতালগুলোর অন্যতম। ১৯৮০ সালে স্থাপিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এ হাসপাতালটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ১৯৯১ সালে প্রথম সরকারি হাসপাতাল হিসেবে তাতে এন্ডোস্কোপিক প্রযুক্তি শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: সৌদি আরব
লিংক সফলভাবে কপি হয়েছে!